রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

হিরো আলমের নামে ধর্ষণে মামলা

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

বিয়ের আশ্বাসে ধর্ষণসহ মারধর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় হিরো আলমসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বগুড়ার পিবিআই পুলিশ সুপারের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নং-১ এর আদালতে গত রোববার মামলাটি করেন সাদিয়া রহমান মিথিলা নামে এক নারী। ট্রাইব্যুনালের বিচারক মো. আনোয়ারুল হক বাদীর জবানবন্দী গ্রহণ করে তদন্তের জন্য আদেশ দেন।

বগুড়ার এরুলিয়া পশ্চিমপাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে হিরো আলম ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, তার মেয়ে আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক ও তার স্ত্রী জেরিন এবং আহসান হাবাবী সেলিম।

বাদীর অভিযোগ, তাকে অভিনয়ের সুযোগ দেওয়ার আশ্বাস দেন হিরো আলম। এরপর তিনি বিয়ের আশ্বাসে তাকে ধর্ষণ করেন। মৌলভী ডেকে তাকে ‘বিয়ে’ করে হিরো আলম বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে সংসার করতে থাকেন। এরই মধ্যে হিরো আলম ১৫ লাখ টাকা ধার নেন। পরে হিরো আলমকে বিয়ের কাবিনের জন্য চাপ দিলে গত ১৮ এপ্রিল তাকে বগুড়ার বাড়িতে নিয়ে আসেন এবং গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন। কিন্তু তিনি সন্তান নষ্ট করতে রাজি না হলে অন্য আসামিরা গত ২১ এপ্রিল তাকে মারধর করে রক্তাক্ত করে। ওই দিন তাকে বগুড়া শহরে একটি ক্লিনিকে ভর্তি করা হলে গর্ভের সন্তান নষ্ট হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৬ এপ্রিল পর্যন্ত তিনি চিকিৎসা নেন মর্মে অভিযোগে বলা হয়।

এ বিষয়ে হিরো আলমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..