সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

ফেসবুকে নিজের ব্যাংক হিসাবের তথ্য দিলেন নাহিদ ইসলাম

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

ফেসবুকে নিজের ব্যাংক হিসাবের তথ্য দিলেন নাহিদ ইসলাম

নিজের ব্যাংক হিসাবের তথ্য জনসম্মুখে তুলে ধরেছেন সদ্য বিদায়ী তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি এ হিসাব দেন।

নাহিদ ইসলাম লিখেছেন, ‘উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি।’

নাহিদ আরও লেখেন, ‘উক্ত হিসাবে ১০ লাখ ৬ হাজার ৮৮৬ টাকা জমা হয়েছে এবং ৯ লাখ ৯৬ হাজার ১৮৮ টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই।’

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তার পরিবারের কোনো সদস্য দেশের কোথাও জমি বা ফ্ল্যাট কেনেননি বলেও জানান নাহিদ।

নিজের একান্ত সচিবের ব্যাংক হিসাব তুলে ধরে নাহিদ লেখেন, ‘আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ৩৬ হাজার ২৮ টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর উনার নিজের নামে বা উনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি।’

মঙ্গলবার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ। আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা নতুন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতেই উপদেষ্টা পদ ছাড়েন তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..