রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাস চাপায় এক সবজি আড়তের শ্রমিক নিহত হয়েছেন।  

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাস চাপায় এক সবজি আড়তের শ্রমিক নিহত হয়েছেন।

নিহত মো.মাঈন উদ্দিন (৫০) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের করালিয়া সবজি আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী কোরবান আলী রাকিব জানান, সকালে বসুরহাট থেকে বুসরহাট সুপার পরিবহনের একটি বাস কবিরহাট যাচ্ছিল। বাসটি কবিরহাট টু বসুরহাট সড়কের উপজেলার করালিয়া সবজি আড়ত এলাকা অতিক্রম করার সময় আড়ত থেকে পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে বের হয় মাইন উদ্দিন। ওই সময় কবিরহাট গামী ফিটনেসবিহীন বেপরোয়া গতির বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার পরপরই ঘাতক চালক পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, কবিরহাট টু বসুরহাট সড়কে চলাচল করা প্রায় লোকাল বাসই ফিটনেসবিহীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই সড়কে লোকাল বাসে প্রায় দুর্ঘটনা ঘটছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, স্থানীয় লোকজন বাসটি আটক করে। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..