রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে এক ছাত্রদলকর্মী নি’হত হয়েছে

নরসিংদী প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে এক ছাত্রদলকর্মী নিহত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনায় এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল নেতা হুমায়ূন কবির (৩৫) নগর পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, হুমায়ূন কবির নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলছিলেন। দু’জন লোক তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তিনি বুকে ও মাথায় দুটি গুলিবিদ্ধ হয়। পরে, তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন হত্যাকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..