রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রূপালী ব্যাংকের তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন,

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

রূপালী ব্যাংকের তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন,

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখা ঢুকে পড়া তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুর ২টার দিকে ডাকাতরা ওই ব্যাংকে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।

র‍্যাব,১০ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন তিন ডাকাত। সেই তিনজন আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) খলিলুর রহমান হাওলাদার বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হননি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।

র‌্যাব কর্মকর্তা খালিদ হাসান বলেন, ‘ব্যাংকে থাকা তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

এর আগে ব্যাংকটির প্রধান কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভেতরে থাকা ডাকাতদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। দুজন অস্ত্রধারী ১২ জনকে জিম্মি করে রেখেছেন। সেখানে কয়েকজন গ্রাহকও রয়েছেন। এখন দুই ডাকাত সেফ এক্সিট চাইছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..