রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সা’দত কলেজে শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত

সরকারি সা'দত কলেজ প্রতিনিধি।
  • আপলোডের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
সরকারি সা’দত কলেজে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক পরিষদ নির্বাচন। সোমবার (২৫ নভেম্বর) শিক্ষক পরিষদে এ নির্বাচনের আয়োজন করা হয়। সকাল ১০ ঘটিকা হতে দুপুর ০২ ঘটিকা পর্যন্ত চলে ভোট গ্রহণ। শুরুতেই সরকারি সা’দত কলেজ এর অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়া ভোট প্রদান করেন। পরবর্তীতে অন্যান্য ভোটার গণ তাদের ভোট প্রদান করেন। উক্ত শিক্ষক পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর মো. গোলাম সারওয়ার খান। এছাড়া নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যগণ হলেন মোহাম্মদ মোশারফ হোসেন এবং ঝরা দেবনাথ। নির্বাচন শেষে ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন সরকারি সাদত কলেজ এর অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়া ও বর্তমান কমিটির সদস্য এবং শিক্ষকমন্ডলী।
উক্ত নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার (সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ) এবং জনাব মোহাম্মদ আবেদ আহাদ তালুকদার (সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ)। যুগ্ম-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জনাব মোঃ দোসত মাহমুদ ( সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ) এবং জনাব আতিকুর রহমান (সহকারী অধ্যাপক, গণিত বিভাগ)। এ নির্বাচনে মোট ভোট দেন ১২২ জন। যার মধ্যে ০৩টি ভোট বাতিল বলে গণ্য হয়। সম্পাদক পদে জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার মোট ভোট পেয়েছে ৮২টি এবং জনাব মোহাম্মদ আবেদ আহাদ তালুকদার মোট ভোট পেয়েছে ৩৭টি। বিপুল ভোটে শিক্ষক পরিষদ সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার। যুগ্ম-সম্পাদক পদে জনাব মোঃ দোসত মাহমুদ মোট ভোট পেয়েছে ৪৯টি এবং জনাব আতিকুর রহমান মোট ভোট পেয়েছে ৭০টি। ২১ ভোট বেশি পেয়ে যুগ্ম-সম্পাদক পদে জয়ী হয়েছেন জনাব আতিকুর রহমান। অত্র নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছে জনাব মোঃ সাইফুল ইসলাম। প্রার্থীদের থেকে জানা যায় নির্বাচনটি খুবই সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..