বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
হামের হঠাৎ প্রাদুর্ভাব: জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার দৈনিক সংগ্রাম প্রতিদিন’-এর বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক এনামুল হক হোমনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার মিরপুর থানা পরিদর্শনে কুষ্টিয়ার পুলিশ সুপার জ্বালানি সাশ্রয়ে নতুন পরিকল্পনা: ছুটি বাড়ানো ও অনলাইন কার্যক্রমের চিন্তা ঢাকাসহ ১৩ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ নড়াইলে ৭,৭৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় বাসডুবি: ঘটনাস্থল পরিদর্শনে নৌ মন্ত্রণালয়ের তদন্ত টিম ভোলার ৪১৫ প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

ভোলায় আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মো: রাশেদ খান। ভোলা,দৌলতখান প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

 

ভোলার দৌলতখানে উত্তর জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি ইয়াছিন লিটনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৯নভেম্বর) দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের তার এলাকা থেকে দৌলতখান থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইয়াছিন লিটনের বিরুদ্ধে ভোলা ও দৌলতখনা থানায় মারামারি, হত্যা চেষ্টা ও বিষ্ফোরক মামলা রয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, সে উপজেলার উত্তর জয়নগর ইউপি চেয়ারম্যান থাকাকালীন বিএনপির নেতাকর্মীদের উপর বিভিন্ন সময় হামলা ও মারধর করতেন। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পাড়তেন না। এমনকি তার নেতৃত্ব ভোলা-২ আসনের সাবেক এমপি হাফেজ ইব্রাহীমের গাড়িবহরে হামলার অভিযোগও উঠেছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘দৌলতখান উত্তর জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন লিটনের বিরুদ্ধে ৫টি গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।’

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..