রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

উইন্ডোজ ১০ বন্ধের ঘোষণা দিল মাইক্রোসফট

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

উইন্ডোজ ১০-এর সব ধরনের সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে তারা আর উইন্ডোজ ১০-এর কোনো নতুন আপডেট বাজারে আনবে না। এটির নিরাপত্তায় কোনো সাপোর্টও দেবে না।

একইসঙ্গে মাইক্রোসফট ওএএস বা অপারেটিং সিস্টেমের নতুন জেনারেশন আনার ঘোষণা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক টিজারে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানিয়ে দিয়েছেন এমন তথ্য। টেক সংশ্লিষ্টরা বলছেন, ‘মাইক্রোসফট এবার উইন্ডোজ ১১ বাজারে আনতে যাচ্ছে। যা আগের সব ভার্সনকে ছাপিয়ে যাবে।’

তবে উইন্ডোজ ১১ বাজারে আনার বিষয়ে মাইক্রোসফটের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৪ জুন পর্যন্ত। ওইদিন আড়ম্বর এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের আগামী পরিকল্পনা নিয়ে মুখ খুলবে বলে জানিয়েছে। অনেকে বলছেন—ওই অনুষ্ঠানে উইন্ডোজ ১০-এর আত্মপ্রকাশ ঘটতে পারে।

যদিও উইন্ডোজ ১০ বাজারে আনার পর মাইক্রোসফট জানিয়েছিল- এটিই তাদের শেষ ভার্সন। তবে নিজেদের সিদ্ধান্তে বদল এনেছে মাইক্রোসফট।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন—২০২৫ সালের পরও উইন্ডোজ ১০ টিকে থাকবে। নতুন অপারেটিং সিস্টেমের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য আরও কিছু সময় অবশ্যই মাইক্রোসফট তার ব্যবহারকারীদের দেবে। কারণ উইন্ডোজ ৭-এর ক্ষেত্রে এমনটি দেখা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..