রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গণঅধিকার পরিষদ, নিবন্ধন পেলো , প্রতীক ট্রাক

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

গণঅধিকার পরিষদ, নিবন্ধন পেলো , প্রতীক ট্রাক

নিবন্ধন পেলো গণঅধিকার পরিষদ, প্রতীক ট্রাক
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদ। প্রতীক হিসেবে দলটি পেয়েছে ‘ট্রাক’।

সোমবার (২ সেপ্টেম্বর) ইসি সচিব শফিউল আজমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান কার্যালয় আল রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এ অবস্থিত গণঅধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।
সেখানে জানানো হয়, ওই দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর-০৫১।
এর আগে গত বুধবার (২৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে সাত দিনের আলটিমেটাম দেয় গণঅধিকার পরিষদ। এ সময়ের মধ্যে তাদের আবেদন পুনর্বিবেচনা করে দলের নিবন্ধন দেওয়ার দাবি জানান দলটির সভাপতি নুরুল হক নুর।
২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুরুল হক নুর ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হন। ২০২১ সালের অক্টোবরে তার নেতৃত্বে গণঅধিকার পরিষদ আত্মপ্রকাশ করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..