রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কক্সবাজারের ঈদগাঁও’তে পুকুর ডুবে ২ শিশুর মৃত্যু 

আনাছুল হক, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
  • আপলোডের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

 কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে ইলমা মনি (৩) ও আদিবা মনি (২) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

নিহতরা হলো, পোকখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাফেজ মাহবুব আলমের মেয়ে আদিবা মনি এবং তার ভাগনি ইসলামাবাদ ইউনিয়নের বোয়াল খালী এলাকার দুলা মিয়ার কন্যা ইলমা মনি।

 

আজ ৯ জুন (রবিবার) দুপুরে স্থানীয়রা খবর পেয়ে তাদের মৃতদেহ মালমুরা পাড়া হাফেজ খানার পুকুর থেকে উদ্ধার করে।

 

ঘটনাসূত্রে জানা যায়, ঘটনার আগে খেলতে গিয়ে নিখোঁজ হন দুই শিশু কন্যা। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে হাফেজখানার পুকুরে ভেসে উঠতে দেখে ছাত্ররা পরিবারকে খবর দেয়। পরে আত্মীয় স্বজনরা গিয়ে কোলে তুলে নিয়ে আসে।

 

খবর পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।

 

এদিকে তাদের অকাল মৃত্যুতে এলাকা, প্রতিবেশী, আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেন

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..