সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির নরসিংদীতে রিকের আইএসআইজিওপি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০

রামপালে পিক-আপের ধাক্কায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত

রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধি বাগেরহাট
  • আপলোডের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪

 

বাগেরহাটের রামপালে নিয়ন্ত্রণহীন পিক-আপ গাড়ির ধাক্কায় মোসাঃ শোভা খাতুন (৯) নামের এক চতুর্থ শ্রেণির স্কুল পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত শোভা উপজেলার শ্রীফলতলা এলাকার মোঃ আলমগীর হোসেনের মেয়ে। সে পাশ্ববর্তী শ্রীফলতলা কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ মে) সকাল ৬.৪৫ টার দিকে মায়ের সাথে প্রাইভেট পড়ার জন্য হেঁটে হেঁটে রামপালের দিকে যাচ্ছিল। তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পিছন দিক থেকে ঘাতক পিক-আপ এসে শোভাকে ধাক্কা দিয়ে ড্রাইভার পিক-আপ ফেলে পালিয়ে যায়। পিকআপের ধাক্কায় শোভা রাস্তার উপর পড়ে গুরুতর জখম হয়। তার মায়ের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক পিক-আপটি থানার নিয়ে যায়।

এ বিষয়ে রামপাল থানার ওসি (তদন্ত) বিধান বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, শনিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির একটি বাচ্চা মারা গেছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক পিক-আপটি আটক করা হয়েছে। নিয়ন্ত্রনহীন পিক-আপ চালককে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের চেষ্টায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..