রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাগেরহাটের শরণখোলায় গলায় ওড়না পেঁচিয়ে প্রবাসীর স্ত্রীরির আত্মহত্যা

রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধি বাগেরহাট
  • আপলোডের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪

বাগেরহাটের শরণখোলায় ওড়না গলায় পেঁচিয়ে মিম আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

শনিবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রথিয়া রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারী একই এলাকার মালয়েশিয়া প্রবাসী রানা সাজ্জালের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ওই নারী। বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শরণখোলা থানার ওসি তদন্ত রাধেশ্যামের নেতৃত্বে এস আই ফতেউর পুলিশ সদস্যদের সাথে নিয়ে তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেন।
তবে এটি পরিকল্পিত হত্যা দাবি করেছেন মৃত মিম আক্তারের ফুফু মনিয়ারা বেগম। এ বিষয়ে জানতে চাইলে শরণখোলা থানার ওসি তদন্ত রাধেশ্যাম সরকার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।এটি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে তদন্ত চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..