সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

পাইকগাছায় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

পাইকগাছা প্রতিনিধি। 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
 পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে অনুমোদন বিহীন/নিষিদ্ধ মৎস্য খাদ্য ও পশু খাদ্যে ব্যবহৃত  এন্টিবায়েটিক, গ্রোথ হরমোন স্টেরয়েড বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে দশ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলার রাড়লী ইউনিয়নের কাটিপাড়ার ঘোষপাড়া বাজারে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মোবাইল কোর্ট  পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এসময়ে স্থানীয় ব্যবসায়ী শ্রীনিবাস দাশ এর ছেলে শুভাশীষ দাশকে ৫ হাজার ও পাচুলাল দাশ এর ছেলে প্রান্তলাল দাশকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ অফিসার বিষ্ণুপদ বিশ্বাস, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন ও আনসার সদস্যবৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহতভাবে চলতে থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..