রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাগেরহাটের মংলায় গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি আটক

রাকিবুল ইসলাম সুমন বাগেরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ থেকে ১৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃত মাদক কারবারি দিগরাজ কাপালিরমেঠ গ্রামের বিল্লাল হকের স্ত্রী ফাতেমা খাতুন।

আটক ফাতেমাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর স্বপন রায় জানান, শনিবার (৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বাগেরহাটের মোংলায় দিগরাজ কাপালীরমেঠ এলাকায় বিল্লাল হকের বাড়ির রান্নাঘরে অভিযান পরিচালনা করে কৌশলে লুকিয়ে রাখা অবৈধ মাদক দ্রব্য ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় ফাতেমা খাতুন নামের এক নারী মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। অপর আসামি নারী মাদক কারবারির স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে পালাতক স্বামী ও আটক স্ত্রী দুজনের নামে একটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..