সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির নরসিংদীতে রিকের আইএসআইজিওপি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু

বাগেরহাটের মংলায় ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে বাল্কহেড ডুবি

রাকিবুল ইসলাম সুমন বাগেরহাট প্রতিনিধ
  • আপলোডের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

 

বাগেরহাটের মোংলা পশুর নদী ও ঘষিয়াখালী নদীর মোহনায় কার্গো জাহাজের ধাক্কায় এমভি সাফিয়া নামের একটি চালবাহী বাল্কহেড জাহাজ ডুবে গেছে।

সোমবার সকাল থেকে ওই ডুবন্ত জাহাজ থেকে চাল অপসারনের কাজ শুরু হয়েছে।
রোববার দুপুরে ৬ হাজার বস্তা চাল নিয়ে জাহাজটি ডুবে যায়।

ডুবে যাওয়া এমভি সাফিয়া বাল্কহেডে করে ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। তবে নৌযানডুবির ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি।

এদিকে পশুর ও মোংলা নদীর ত্রিমোহনায় বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া এমভি শাহজাদা-০৬ নামের কার্গো জাহাজটিকে রোববার সন্ধ্যায় জব্দ করেছে নৌ পুলিশ।

মোংলা নৌ পুলিশের উপপরিদর্শক সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য রোববার সকালে খুলনার সরকারি খাদ্যগুদাম থেকে ৬ হাজার বস্তা (১৭৫ মেট্রিক টন) চাল নিয়ে মোংলার খাদ্যগুদামের উদ্দেশে যাচ্ছিল এমভি সাফিয়া বাল্কহেডটি।

দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদ ও মোংলা নদীর ত্রিমোহনায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ওই কার্গো জাহাজটি ধাক্কা দিলে চাল নিয়ে ডুবে যায় বাল্কহেডটি। তবে এ সময় বাল্কহেডে থাকা পাঁচজনই সাঁতরিয়ে তীরে উঠে যান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..