রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

হজ করতে ২৪ ঘণ্টায় সাড়ে ৪ লাখ আবেদন সৌদিতে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

হজ করতে ২৪ ঘণ্টায় সৌদি আরবে বসবাসকারী সাড়ে চার লাখের বেশি মানুষ আবেদন করেছে। রেজিস্ট্রেশন শুরুর প্রথমদিনই এত সংখ্যক মানুষ আবেদন করে বলে মঙ্গলবার (১৫ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, প্রথমদিন যারা আবেদন করেছেন তাদের মধ্যে ৬০ ভাগ পুরুষ এবং ৪০ ভাগ নারী।

মন্ত্রণালয় জানায়, হজ করার ক্ষেত্রে যারা আগে আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কোনো অগ্রাধিকার সুবিধা দেয়া হবে না। আগামী ২৩ জুন পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে।

সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন, যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত নন এবং গত পাঁচ বছর হজ করেননি কেবল তারাই এ বছর হজের জন্য আবেদন করতে পারবেন।

এর আগে গত শনিবার সৌদি সরকার জানায়, এ বছর করোনা মহামারির কারণে অন্য দেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। সৌদি আরবের নাগরিক এবং সেখানে বসবাসকারীদের মধ্যেও মাত্র ৬০ হাজার মানুষ এবার হজের সুযোগ পাবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..