সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা

রামপালে স্থানীয় সরকার দিবস উদযাপন 

মেহেদী হাসাস,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
 মেহেদী হাসাস,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপালে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় রামপাল উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালী বের করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, রামপাল উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম, এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মো. গোলজার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, এআরডিও মো. হাবিবুর রহমান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ, সুন্দরবন মহিলা কলেজের উপাধ্যাক্ষ মো. নাহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ। সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বুশরা বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের সকল ব্যায় বরাদ্দ স্থানীয় জনপ্রতিনিধিগণের মাধ্যমে ব্যায় করা হয়। স্থানীয় পর্যায়ে সরকারের গৃহীত সকল উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যাতে সবাই ভোগ করতে পারেন সেজন্য আমরা কাজ করছি। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছেন ওই কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..