রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

plz  রামপালে পুলিশের অভিযানে হরিণের মাংসসহ গ্রেফতার ১

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||
  • আপলোডের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ২৯ কেজি হরিণের মাংসসহ এক চোরা শিকারীকে আটক করেছে। আটক শফিকুল শেখ (৩০) এর বিরুদ্ধে রামপাল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়। আটক শফিকুল উপজেলার ভাগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশের নির্দেশনায় রবিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার হাতীরবেড় গ্রামের নতুনহাট ব্রীজের নিচে বগুড়া নদীতে থাকা একটি স্যালো ইঞ্জিন চালিত নৌকায় অভিযান পরিচালনা করা হয়। এসআই লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মিঠুন কুমার ঢালীসহ সঙ্গীয় ফোর্স  শফিকুল শেখ নামের চোরা ওই শিকারী কে আটক করেন। ওই সময় তার নৌকায় থাকা সাড়ে ২৯ কেজি তাজা হরিণের মাংস জব্দ করা হয়। জানা গেছে, চোরা শিকারী শফিকুল দীর্ঘ দিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে তা লোকালয়ে এনে বিক্রি করেছিল।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ হরিণের মাংসসহ আটক ও আসামীকে বাগেরহাটের আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..