রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শরিয়তপুর নড়িয়ায় রাতে গাছকেটে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা।

স্টাফ রিপোর্টার।
  • আপলোডের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা ২৪ ডিসেম্বর হরতালের আগের রাতে ভোর অনুমান ৫টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা পন্ডিতসার- নড়িয়া মহাসড়ক নিতিরা ও সুরেশ্বর- ইছাপাশা এলাকায় ২টি গাছ কেটে সড়কে ফেলে ও টায়ারে আগুন লাগিয়ে যান চলাচল বিঘ্নিত সৃষ্টি করা হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৫টার সময় নড়িয়া উপজেলার পন্ডিতসার- নড়িয়া সড়কে এই ঘটনা ঘটে

এদিকে ভোর রাতে হওয়ার কারণে ঢাকা থেকে আগত সুরেশ্বর লঞ্চের যাত্রীরা এখানে প্রায় ২ ঘণ্টা আটকা পড়েন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে রাস্তা থেকে গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, রাত ৫টার সময় কে বা কারা রাস্তার পাশে গাছ কেটে সড়কের মাঝে ফেলে রেখে সড়ক অবরুদ্ব করে এবং কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে রাখে। পরে ঢাকা থেকে আগত সুরেশ্বর লঞ্চের যাত্রীরা প্রায় ২ ঘণ্টা এখানে আটকা পড়েন। পরে ঘটনা স্থানে পুলিশ এসে গাছ কেটে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) একই উপজেলার ভোজেশ্বর-চাকধ সড়কের পাশে দাড় করে রাখা একটি পিকআপ ভ্যানে রাতের অন্ধকারে আগুন দিয় দুর্বৃত্তরা। ওই আগুনে পিকআপের ইঞ্জিন পুড়ে যায় এবং মঙ্গলবার রাতে ওই একই রোডে গাছ কেটে সড়ক অবরোধ করে রাখা হয়।

এ বিষয়ে নড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. আহসান হাবীব   বলেন, শুনেছি রাতের আঁধারে সুরেশ্বর সড়কে কেউ গাছ কেটে ফেলেছেন। তবে মনে হয় কেউ গাছ কেটে নাশকতা করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ সদস্যরা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..