রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রামপাল থানার ওসি আশরাফুলের প্রচেষ্টায় নিখোঁজ আরাফাতকে ফিরে পেল পরিবার 

মেহেদী হাসান রামপাল, বাগেরহাট
  • আপলোডের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে নিখোঁজ শ্রমিক আরাফাত কে মোংলা উপজেলা থেকে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টায় রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম শ্রীফলতলা গ্রামের শ্রমিক আরাফাত কে তার মাতা নুর নাহারের কাছে হস্তান্তর করেছেন।
জানা গেছে, গত ইংরেজি ৯ জুলাই সকাল ৮ টায় আরাফাত কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। কয়েকদিন পরে তার পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পেয়ে তাকে খুঁজতে থাকেন। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে গত ইংরেজি ১৬ নভেম্বর শ্রমিক আরাফাতের মাতা নূর নাহার রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্র আমলে নিয়ে  ওসি আশরাফুল আলমের দিক নির্দেশনায় এএসআই ফজলুর রহমান অনুসন্ধান শুরু করেন। এক পর্যায়ে শ্রমিক আরাফাতের সন্ধানে নেমে তাঁকে খুঁজে পান। পরে শনিবার রাতে তাঁকে মোংলা উপজেলা সদর থেকে উদ্ধার করে টানা নিয়ে আসেন। রবিবার আনুষ্ঠানিকভাবে আরাফাত কে তার মাতার কাছে হস্তান্তর করেছেন। শ্রমিক আরাফাত সমুদ্রগামী একাধিক জেলে মহাজনদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছিল। পরে পাওনাদারদের ভয়ে সে গাঢাকা দেয়।
রামপাল থানার সদ্য বিদায়ী ওসি এস, এম আশরাফুল আলম আরাফাত কে উদ্ধার ও তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..