সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

ঢাকা -১৯ আসনে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন সাইফুল ইসলাম 

আকতার হোসেন , সাভার ( ঢাকা ) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ ( সাভার – আশুলিয়া ) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।
গত সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে সমর্থকদের নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, মোহাম্মদ সাইফুল ইসলাম আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশ্যে তফসিল ঘোষণার আগেই তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। পরে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুঁইয়া, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুছ খান সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং সাভার-আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী সহ সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..