মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

পিলখানা শহীদদের কবরে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর পিলখানা বিডিআর সদরদপ্তর-এ তৎকালীন বিডিআর বিদ্রোহে নিহত সেনাসদস্যদের স্মরণে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ শহীদ সেনাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
এর আগে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পিলখানার হত্যাকাণ্ড একটি বেদনাদায়ক অধ্যায়, যার নেপথ্য কারণ নাগরিক হিসেবে সবার উপলব্ধিতে থাকা জরুরি। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে ওই ঘটনার পেছনের বাস্তবতা এখন অনেকটাই বোধগম্য।
তারেক রহমান বলেন, হত্যাকাণ্ডের পর বিভিন্ন মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক।
ভবিষ্যতে যেন কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে জন্য সবাইকে পুনরায় শপথে বলীয়ান হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে—এটাই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..