সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

বৃহস্পতিবার ১৬ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ রিপোর্টার।
  • আপলোডের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখান করেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্রমঞ্চ। অবরোধের পাশাপাশি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি।

তফসিল ঘোষণার পরপর পল্টন মোড়ে এক বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন তারা। মিছিলটি তোপখানা রোড থেকে বের হয়ে পল্টন মোড়ে আসলে পুলিশি বাধায় থেমে যায়।

এসময় গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে জোনায়েদ সাকি ও দলটির নেতারা সংক্ষিপ্ত সমাবেশে বলেন, এ একতরফা নির্বাচন তারা প্রত্যাখান করেছে পাশাপাশি তাদের আন্দোলন আরও জোরদার করা হবে। অবরোধের সঙ্গে কাল সকাল সন্ধ্যা হরতালও চলবে।

এছাড়া বাম গণতান্ত্রিক দল সকাল ৬টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হরতালের ডাক দেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..