রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু।

দেলোয়ার চৌধুরী। বিশেষ প্রতিনিধি কুমিল্লা (০৯)
  • আপলোডের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

২ অক্টোবর (২৩) সোমবার রাত ৮টার দিকে লাকসাম দৌলতগঞ্জ রেল স্টেশন এলাকায় নোয়াখালীগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন সাইফুল ইসলাম (৩২) নামের এক স্কুল শিক্ষক ।

নিহত সাইফুল ইসলাম পৌরসভার ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন গনিত ও বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সে উপজেলার ২ নং মুদাফফরগঞ্জ ইউনিয়নের আউশপাড়া গ্রামের মিয়াজি বাড়ির সাবেক শিক্ষক সুলতান আহমেদের ছেলে।

লাকসাম পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সায়েদ বাচ্চু জানান, লাকসাম জংশন থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী
উপকুল এক্সপ্রেস ট্রেনটি রাত ৮ টার দিকে নোয়াখালী রেললাইনের দৌলতগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশে সরকারি খাদ্য গুদামের সামনে পৌঁছলে ওই যুবক ট্রেনে কাটা পড়েন। ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশে মুত্রত্যাগ করে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম দৈনিক সংগ্রাম প্রতিদিনকে জানান, ঘটনাটি শুনার পর তাৎক্ষণিকভাবে দ্রুত লাশ উদ্ধারের জন্য রেলওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল আলীম কে নির্দেশ দেন।

আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে রাত ৯ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের মৃহদেহ হস্থান্তর করা হবে বলে জানান তিনি।

 

 

 

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..