রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সিংগাইরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা পেল আর্থিক অনুদান ও পুরস্কার

মো. মামুন হোসাইন, সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

মানিকগঞ্জের সিংগাইরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ফ্যাসিলিটি উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী মজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হল রুমে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউট (পিবিজিএসআই) স্কিম (সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এর আওতায় ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান হিসেবে ভূমিহীন, গৃহহীন, অতি দরিদ্র, দুঃস্থ, এতিম, প্রতিবন্ধী, নদী সিকস্তি পরিবারের ১৫ জন শিক্ষার্থীর মাঝে জন প্রতি ৫০০০/- টাকা করে বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জিএম আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জামির্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বীর মুক্তিযুদ্ধা মোঃ আব্দুর রশিদ মিয়া, কো-অপ্ট সদস্য মোদাব্বের হোসেন খান শাহিন, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট এর সহকারী প্রধান শিক্ষক (অবঃ) নাসরিন সুলতানা ও পিটিএ কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন বক্তব্য রাখেন। বক্তারা বর্তমান শিক্ষা বান্ধব সরকারের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং ভূয়সী প্রশংসা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আতিকুর রহমান (বাবু), বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শামীম খান ও রমিজ উদ্দিন, সিনিয়র শিক্ষক বাদল মিয়া ও কাজী মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক মোঃ হানিফ, আফরোজা ইয়াসমিন, মো. মামুন হোসাইন, কুদ্দুসুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ আব্বাস উদ্দিন।

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে অনুদান ও বিদ্যালয়ের ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো বেশী আগ্রহী ও মনোযোগী করবে বলে মনে করেন এলাকাবাসী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..