রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সিংড়ায় উৎসব মূখর পরিবেশে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমিনুল হক সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

নাটোরের সিংড়ায় চলনবিলের আত্রাই নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিংড়া দোওয়ার পাড় থেকে নৌকাবাইচের আনুষ্ঠানিকতার শুভ উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি)।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব মিলিয়ে সর্বমোট ৩৪টি নৌকা অংশ নেয়। দেশের বিভিন্ন এলাকা হতে হাজার হাজার মানুষ নৌকাবাইচ দেখতে নদীতে ভীড় জমায়। নদীর দুধারে দুই কিলোমিটার এলাকা জুড়ে হাজার হাজার মানুষ উৎসব মূখর পরিবেশে নৌকা বাইচ উপভোগ করে।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়য় আলহাজ্ব জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উদ্যোক্তা  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি)।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চলনবিল নৌকাবাইচ উদযাপন কমেটির সদস্য সচিব মাওলানা রুহুল আমিনের আহব্বানে, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া, পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক (পিপিএম), সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন,উপজেলা আওয়ামীলীগ

সভাপতি এ্যাড. ওহিদুর রহমান শেখ, সিংড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ১৬৫ সিসি মোটরসাইকেল,ডাবল ডোর ফ্রিজ ও স্মার্ট টিভি বিতারণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..