রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সুনামগঞ্জে দোয়ারাবাজারে র‌্যাবের অভিযানে ২৪৫০ কেজি ভারতীয় চিনিসহ আটক ২

মাসুদ রানা সোহাগ  দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি  :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
 সুনামগঞ্জের দোয়ারাবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ সিপিসি ৩ এর অভিযানে ২ হাজার ৪শত ৫০কেজি ভারতীয় চিনিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার  রাতে ওই অভিযান পরিচালনা করে র‌্যাব।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার সবজির আড়ৎ এর পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ জজ মিয়ার বসত বাড়ীতে পৌঁছাইলে র‍্যাবের  উপস্থিতি টের পেয়ে ২জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এসআই সৈয়দ মোহাম্মদ সৈকতের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায়  উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার গ্রামের মৃত এলাহী বক্সের পুত্র মোঃ জজ মিয়া (৭০) ও কিরণপাড়া গ্রামের নূরুল ইসলামের পুত্র মোঃ আব্দুল কাদের (৩৩)কে আটক করা হয়েছে।
এ সময় আটক  মোঃ জজ মিয়ার বসতঘরের পশ্চিম পার্শ্বে গোয়ালঘরে তল্লাশী করে ২০টি সাদা রংয়ের ভারতীয় চিনির বস্তা যার  প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে মোট (২০x৫০) = ১০০০ কেজি ভারতীয় চিনি এবং  মোঃ আব্দুল কাদেরের মালিকানাধীন  ২৯টি অফহোয়াইট রংয়ের ভারতীয় চিনির বস্তা যার  প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে মোট (২৯x৫০) = ১৪৫০ কেজি ভারতীয় চিনি। সর্বমোট উদ্ধার (২০+২৯) = ৪৯ বস্তা ভারতীয় চিনি যার সর্বমোট ওজন (১০০০+১৪৫০) = ২৪৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।
র‍্যাব-৯,সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার মোঃ মতিয়ার রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাই পথে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রয় করছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটকদের  দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..