রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
দৌলতদিয়া বাস টার্মিনালে লোকাল বাসে ভয়াবহ আগুন, রক্ষা পেল পাশের ২০টি বাস মোঃ শফিকুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী লোকাল বাসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় টার্মিনালে থাকা পাশের অন্তত ২০-২৫টি বাস ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে। হঠাৎ করেই বাসের পেছনের অংশ থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে এবং পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় টার্মিনালে থাকা অন্যান্য বাসের চালকরা আতঙ্কিত হয়ে গাড়িগুলো সরিয়ে নিতে থাকেন। স্থানীয়রা প্রথমে পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে ফোন দেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জানান, “খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে দৌলতদিয়া টার্মিনালে পৌঁছায়। আমাদের কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাসে কোনো যাত্রী উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের সিট ও ভেতরের যন্ত্রপাতি পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।” টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দৌলতদিয়া ঘাট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ও মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ক্লোজ আদেশ প্রত্যাহার, লোহাগড়ায় বহাল ইন্সপেক্টর অজিত কুমার রায় নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিক আটক বিশেষ অভিযানে খোকসায় নিষিদ্ধ সংগঠনের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন সিলেট গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া দৌলতপুরে শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ঢাকা বিভাগ

টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন

টাঙ্গাইলের নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নের কান্দাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ৪৫ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী ইটভাটা  মালিক এর জবরদখল মুক্ত করতে মানববন্ধন করেছে মসজিদের আওতাভুক্ত এলাকাবাসী।গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে কালামপুর-টাঙ্গাইল আঞ্চলিক

বিস্তারিত..

৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকীকে এক বিশাল সংবর্ধনা প্রদান করেছে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে

বিস্তারিত..

নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে নরসিংদীর আমদিয়া ইউনিয়নে অবস্থিত নাজিমুদ্দিন ন্যাশনাল মহিলা দাখিল মাদরাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সম্মানে এক আন্তরিক বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

বিস্তারিত..

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩”

বাংলা নববর্ষের উচ্ছ্বাস, রঙ ও ঐতিহ্যের বর্ণিল আবহে গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩”। প্রাণবন্ত আয়োজন ও উৎসবমুখর পরিবেশে

বিস্তারিত..

রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। পহেলা বৈশাখের সকালে

বিস্তারিত..

স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে.

বিরোধী দলের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিরোধী দলের ওপর এখনো “স্বৈরাচারের ভূত” ভর করেছে এবং তারা সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। মঙ্গলবার (১৪

বিস্তারিত..

টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪ এপ্রিল ২০২৬,১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (মঙ্গলবার) সকাল ১১ টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইল জেলা

বিস্তারিত..

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ

বিস্তারিত..

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়া সংসদ সদস্যরা হলেন— শেরপুর-৩

বিস্তারিত..

বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের

সরকারি দল বিএনপি ‘সবকিছু শেষ করে দেওয়ার অপকৌশল’ নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১০ এপ্রিল) রাতে জাতীয় সংসদের

বিস্তারিত..

দৌলতদিয়া বাস টার্মিনালে লোকাল বাসে ভয়াবহ আগুন, রক্ষা পেল পাশের ২০টি বাস মোঃ শফিকুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী লোকাল বাসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় টার্মিনালে থাকা পাশের অন্তত ২০-২৫টি বাস ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে। হঠাৎ করেই বাসের পেছনের অংশ থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে এবং পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় টার্মিনালে থাকা অন্যান্য বাসের চালকরা আতঙ্কিত হয়ে গাড়িগুলো সরিয়ে নিতে থাকেন। স্থানীয়রা প্রথমে পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে ফোন দেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জানান, “খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে দৌলতদিয়া টার্মিনালে পৌঁছায়। আমাদের কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাসে কোনো যাত্রী উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের সিট ও ভেতরের যন্ত্রপাতি পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।” টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দৌলতদিয়া ঘাট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ও মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।