রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম আনোয়ারায় ২০ দোকান আগুনে পুড়ে ছাই, ।

মোঃআসিফুল ইসলাম, আনোয়ারা-কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

চট্টগ্রামের আনোয়ারায় ব্যাংকসহ ২০ দোকনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় উপজেলার বৃহত্তম বাজার চাতরী চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে একটি বেসরকারি ব্যাংকের শাখা, রেস্টুরেন্টসহ ২০ টি দোকান পুড়ে যায়।এতে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকান ও তিনতলা ভবনে। এই ভবনে ভোজন বাড়ি রেস্টুরেন্টে ও বেসরকারি এবি ব্যাংক লিমিটেডের একটি শাখাও রয়েছে। এছাড়া নীচে গ্যাস সিলিন্ডারের দোকান, স্বর্ণের দোকানসহ ২০ টি দোকান রয়েছে।আগুন নিয়ন্ত্রণে প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের আনোয়ারা, সিইউএফএল, পটিয়া ও বাঁশখালীর ৫টি ইউনিট কাজ করে।
ক্ষতিগ্রস্থ রেস্টুরেন্ট ভোজন বাড়ির ম্যানাজার মো. কামাল উদ্দিন বলেন নিচে একটি জাল বিতানের থেকে আগুনের উৎপাত হয় বলে জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..