সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

জয়পুরহাটে শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

বঙ্গবন্ধু কন্যা ও দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সামছুল আলম দুদুর আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। স্হানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এডভোকেট সামছুল আলম দুদু এমপি। বক্তব্য রাখেন মোহাম্মদবাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আতাউর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জনাব মীর মোয়াজ্জেম হোসেন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জনাব জালাল সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব এস,এম সোলায়মান আলী, প্রবীন আওয়ামীলীগ নেতা ও শেখ হাসিনা মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ খাজা শামছুল আলম প্রমুখ।

আলোচনা শেষে দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ূ কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং ২৮ পাউন্ড কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..