রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

দেশে দুই নারীর দেহে(ওমিক্রন)শনাক্ত হয়েছে।

দৈনিক,সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ প্রথমবারের মতো করোনার নতুন ধরন (ওমিক্রন)শনাক্ত হয়েছে। শনিবার এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।

এর আগে, গত ৮ ডিসেম্বর দ্বিতীয় পরীক্ষাতেও জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার করোনা শনাক্ত হয়েছেন। তবে তারা করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত কি না তা সেটি তখনও নিশ্চিত করা হয়নি।

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে গত বুধবার (১ ডিসেম্বর) দেশে ফিরে আসে নারী ক্রিকেট দল। এরপর হোটেলে পুরো দলই ছিল ৫ দিনের কোয়ারেন্টাইনে। সোমবার (২৯ নভেম্বর) যখন তাদের বাসায় ফেরার কথা, তখনই আসে দুঃসংবাদ। দু’জন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সাথে সাথে পুরো দলকে আবারও নেয়া হয় আইসোলেশনে। তাদের সংস্পর্শে যারা ছিল তাদের সবারই নমুনা পরীক্ষা করা হচ্ছে। ওমিক্রন থাকাতে সব প্রস্তুতি নিয়েছে সরকার। বাড়ানো হয়েছে স্ক্রিনিং। অচিরেই শুরু হবে বুস্টার ডোজ দেয়া।

এর আগে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে স্থগিত করা হয়েছিল জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বের কয়েকটি ম্যাচ। জিম্বাবুয়ে থেকে নারী ক্রিকেটারদের ঢাকায় ফিরতে হয়েছে বেশ কয়েকটি দেশ ঘুরে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..