রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

নড়াইল কেন্দ্রীয় টাউন কালী বাড়ী মন্দিরে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২:০০ ঘটিকায় প্রস্তুতি মূলক সভা-২০২১ অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার সভাপতি শ্রী অশোক কুমার কুন্ডু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক নড়াইল। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার),পুলিশ সুপার নড়াইল; প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জনাব সুভাষচন্দ্র বোস। সভায় জেলার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার” ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে শন্তিপূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে।
সম্মানিত বিশেষ অতিথি পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার) তার বক্তব্যে বলেন, আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে এবং এ উপলক্ষে আইনশৃংখলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।
পরিশেষে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..