শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

জয়পুরহাটে বিচারককে তালেবান পরিচয়ে চিঠি, থানায় জিডি

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

জয়পুরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে তালেবান গোষ্ঠীর পরিচয়ে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তদন্ত করার জন্য সদর থানার ওসি একেএম আলমগীর জাহাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চিঠির প্রেরক হিসেবে সদর উপজেলার দুর্গাদহ এলাকার আশরাফ আলীর নাম উল্লেখ রয়েছে।

ওই চিঠিতে লেখা হয়েছে, ‘বাংলাদেশ চলবে তালেবানের অধীনে। বিচার হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কোর্টে যাওয়ার সময় বিচারক, আইনজীবী, মুহুরি সবাইকে মাথায় তালেবান পাগড়ি পরতে হবে। আদালতের আশেপাশে পুলিশ থাকবে না।’

তবে এখন পর্যন্ত চিঠির প্রকৃত প্রেরককে খুঁজে পাওয়া যায়নি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..