রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

টাঙ্গাইলে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওসি আব্দুল্লাহ আল মামুন

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এ সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আবিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, পুলিশি সেবার মানোন্নয়ন এবং রেকর্ডসংখ্যক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে বিশেষ অবদানের জন্য ওসি আব্দুল্লাহ আল মামুন এ সম্মাননা অর্জন করেন।
একই সভায় হত্যা মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদক উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সানাউল ইসলামকে জেলার শ্রেষ্ঠ এসআই (কর্মকর্তা) হিসেবে নির্বাচিত করা হয়।
সম্মাননা প্রাপ্তির পর ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এই স্বীকৃতি তাকে জনগণের সেবায় আরও উৎসাহিত করবে। তিনি জানান, ২০২৫ সালের ৮ ডিসেম্বর মির্জাপুর থানায় যোগদানের পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও পুলিশি সেবার মান উন্নয়নে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..