শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার লোহাগড়ায় পূজা মন্দির পরিদর্শন করলেন নড়াইলের  জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড-ভ্যান উল্টে মহাসড়কে যানজট

মিজানুর রহমান জেলা প্রতিনিধি টাঙ্গাইল
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী কাভার্ড-ভ্যান ঢাকা–টাঙ্গাইল জাতীয় মহাসড়কে আছড়ে পড়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শুভূল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টাঙ্গাইলগামী সিরাজুল মোটরস নামের একটি কাভার্ড-ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৪-৬৯৭৭) মহাসড়কের শুভূল্যা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের বিভাজকে আছড়ে পড়ে এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার সময় কাভার্ড-ভ্যানটির তেলের ট্যাংক ছিদ্র হয়ে ডিজেল পড়তে শুরু করে। এ সময় স্থানীয় কয়েকজন বিভিন্ন পাত্রে সেই ডিজেল সংগ্রহ করতে দেখা যায়। দুর্ঘটনায় সড়কের বিভাজকও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি সরাতে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর বেলা সাড়ে ১২টার দিকে রেকারের মাধ্যমে কাভার্ড-ভ্যানটি থানায় নেওয়া সম্ভব হয়।
দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী টাঙ্গাইল মহাসড়কের একটি লেন প্রায় অচল হয়ে পড়ে। সার্ভিস সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল করায় প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। থেমে থেমে যান চলাচলের কারণে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে বেলা সাড়ে ১২টার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে সামনে ঈদকে ঘিরে মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক হয়ে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..