রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মিজানুর রহমান জেলা প্রতিনিধি টাঙ্গাইল
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

২৬ নভেম্বর বুধবার টাঙ্গাইল জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামীলীগ নেতা সুলতান মিয়া মৃত্যু বরণ করেন।

জানা গেছে, টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন সুলতান মিয়া। তিনি গোড়াই ইউনিয়নের হরির পাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে।

গত বছর ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে লালবাড়ি গ্রামের হিমেলের দু চোখ অন্ধ হয়। হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ সহ আরও ৪০০/ ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে ২৮ অক্টোবর সুলতান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

গতকাল বুধবার রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে চিকিৎসার জন্য টাঙ্গাইল কারা কর্তৃপক্ষ সুলতান মিয়াকে টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মৃত সুলতান মিয়ার ছেলে মনির হোসেন শিমুল বলেন,গতকাল কারা কর্তৃপক্ষের মাধ্যমে আমার বাবার অসুস্থতার সংবাদ পেয়ে আমি নগদে ৫০০টাকা তার চিকিৎসার জন্য পাঠাই। সকালে জানতে পারি আমার বাবা আর বেঁচে নেই। বন্দি থাকার কারণে আমি আমার বাবার সুচিকিৎসার কোন ব্যবস্থাই করতে পারিনি। ছেলে হিসেবে এটি আমার জন্য অত্যন্ত কষ্টের বিষয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..