শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ

রাজশাহী বাঘা পৌর’ মেয়র বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও নগদ টাকা উদ্ধার

রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে।

এ নিয়ে বাঘা থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেফতারকৃত মেয়রের স্ত্রী জেসিমিন ও দুই ভাতিজাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে মেয়র মুক্তা পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি নজরুল ইসলাম।

তিনি জানান- একটি মামলা দায়ের করেছেন- পল্লী চিকিৎসক মনোয়ারুল ইসলাম। অপর দুটি পুলিশ বাদি হয়ে মামলা করেছে। পুলিশ জানায়, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলামের নেতৃত্বে গতকাল মঙ্গলবার গভীর রাতে পৌর মেয়র মক্তার আলীর বাড়িতে পুলিশ অভিযান চালায়।

এসময় ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, চারটি আগ্নেয়াস্ত্র, এরমধ্যে একটি বিদেশী পিস্তল, ৪৩টি গুলি, ব্যবহৃত চারটি। এছাড়া ২০ পিস ইয়াবা (২০০ গ্রাম), গাঁজা ১০ গ্রাম, হেরোইন ০.৭ গ্রাম, দুটি চেক- এর একটি দেড় লাখ ও অপরটি ১৬ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ অস্ত্র, মাদক ও চেকগুলো উদ্ধার করে। বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, এই মামলা আটককৃত স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া পলাতক মেয়র মুক্তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..