রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু, শোকের ছায়া

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুর রহমান (৩৬) নামে একজন ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকিরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আরিফুর রহমান উপজেলার কুমারকান্দা গ্রামের মুজিবর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকিরের বাড়িতে পানির মোটর নষ্ট হওয়ায় তিনি লোহাগড়া বাজারের একটি ইলেকট্রনিক পন্য বিক্রির দোকানে যান।
এসময় দোকানের মালিক তাকে নিহত আরিফুর নামে ওই মিস্ত্রিকে নিয়ে যেতে বলেন। পরে বাড়ির মালিক সাইফার ফকির আরিফুরকে ৫শ টাকা চুক্তিকে মোটর ঠিক করতে তার বাড়ি নিয়ে যান।

এরপর আরিফুর ওই বাড়িতে গিয়ে মোটরের বিদ্যুৎ এর তার প্লাস দিয়ে কাটতে যান, তখন বাড়ির মালিক সাইফার তাকে মেইনসুইচ বন্ধ করে নিতে বলেন। কিন্তু আরিফুর বলেন, মেইন সুইস বন্ধ করা লাগবেনা। এর কিছুসময় পর বিদ্যুতের তার কাটার সময় আরিফুর বিদ্যুৎস্পৃষ্ট হন। এর পরপরই বাড়ির মালিক মেইন সুইচ অফ করেন।

পরে গুরুতর আহত আরিফুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..