শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত

সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন : র‌্যাব

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনার অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

সাংবাদিক তুহিন হত্যায় শনিবার (৯ আগস্ট) গাজীপুর র‍্যাব-১-এর কম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয় বলে দায় স্বীকার করেছে স্বাধীন।

এদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল ও সুমন।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন শুক্রবার বাসন থানায় মামলা করেন তুহিনের বড় ভাই। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..