রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কচাকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তা মেরামত কাজ সম্পন্ন।

মোঃ ফরিদুল ইসলাম প্রতিনিধি নাগেশ্বরী উপজেলা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নাগেশ্বরী উপজেলা কচাকাটা থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা ইউনিয়নের উদ্দ্যোগে রাস্তা মেরামত কাজ সম্পন্ন। রাস্তাটি কচাকাটা ইউনিয়নের পূর্ব দক্ষিণে তরিরহাটে যাওয়ার রাস্তা। দীর্ঘ দিন ধরে রাস্তাটির মেরামতের কাজ হয় না। রাস্তাটি দিয়ে চলাফেরা যেন অনেকটা ভয়ংকর হয়ে পড়েছে। জনসম্মুখে শোনা যায় ইদানিং অনেক অটো, মোটরসাইকেল, রিক্সা, উল্টে পড়ে গিয়েছিল। রাস্তাটি দিয়ে প্রতিদিন ব্যাপক লোক চলাফেরা করে। নায়কের হাট বাজারের জন্য গুরুত্বপূর্ণ একটি রাস্তা। স্কুল-কলেজের ছাত্ররা অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে পারাপার হয়। কিন্তু দুর্ঘটনার আশঙ্কা অনেক। রাস্তাটির এই বেহাল অবস্থা দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা ইউনিয়ন শাখার উদ্যোগে, তাদের কর্মী বাহিনী নিয়ে রাস্তাটি সুন্দর ভাবে মেরামতের কাজ সম্পন্ন করেছে। ইউনিয়ন সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, এটা আমাদের দায়িত্ব। জনগণের চলাফেরা সমস্যা হচ্ছে, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষের যাতে করে চলাচল করতে সমস্যা না হয় সে বিষয়ে আমরা আমাদের ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রাস্তার মেরামত কাজ সম্পন্ন করার জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেক্রেটারি জনাব মোঃ আব্দুল মজিদ সভাপতির এমন বক্তব্য শুনে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ আব্দুল বাতেন বিএসসি বলেন এসব সামাজিক কাজে আমাদের ডাকবেন আমরা প্রতিনিয়ত সাড়া দিবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..