বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

লালমনিরহাটের সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিফাত হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শমসেরনগর কানিরবাড়ী সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারে এ ঘটনা ঘটে।

রিফাত হোসেন উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট নাজিরগোমানী এলাকার ইসলাম হোসেনের ছেলে। তার পারিবারিক সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শমসেরনগর কানিরবাড়ী সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারে সীমান্ত রেখা এলাকায় ৭-৮ জন গরু চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রিফাত হোসেন নিহত হন। রিফাতের মরদেহ বিএসএফ ও মাথাভাঙা থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। জগতবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শাহ আলম রিফাত হোসেনের পরিচয় নিশ্চিত করে বলেন, নিহত রিফাতের গলায় ও মাথার পেছনে গুলির চিহ্ন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..