রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নরসিংদী সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

নরসিংদী সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা গ্রেপ্তার

নরসিংদী -৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১১ নভেম্বর) রাজধানীর আসাদ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।
মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আলী ইফতেখার হাসান বলেন, সেনাবাহিনীর সহায়তায় সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে দুটি হত্যা মামলা রয়েছে। নারায়ণগঞ্জ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, তারা আসছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৩ (শিবপুর) আসনে দ্বিতীয়বারেরমত সংসদ সদস্য নির্বাচিত হন সিরাজুল ইসলাম মোল্লা। এর আগে তিনি ২০১৪ সালেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..