বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

পুঁজিবাজারে তৃতীয় কার্যদিবসে লেনদেন বেড়েছে

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৮৪ ও ২১৭৬ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে দুই হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ২৯২ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

ডিএসইতে ৩৭২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫২টি কোম্পানির কমেছে ১৯৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, প্রগতি ইন্স্যুরেন্স, লুব-রেফ, ইপিজিএল, গ্রীণডেল্টা, মীর আকতার, নর্দার্ন ইন্স্যুরেন্স ও ফরচুন সু।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৪৯ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৭৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির কোম্পানির শেয়ার দর।

সিএসইতে ৯০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৭৯ কোটি ৯২ লাখ টাকার।

বাংলাদেশ জার্নাল/এমএ

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..