বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে ২ মাসের ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ আপন জ্যাঠাইমার বিরুদ্ধে কুমিল্লায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত- ১০ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ শপথ নিয়েই বন্যার্তের পাশে সরোয়ার আলমগীর।  ​মাদকের নীল দংশনে বিপন্ন যুবসমাজ: খোকসায় বাড়ছে সামাজিক অপরাধ। নবীন জজ, আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারদের সংবর্ধনা দিল হক ল একাডেমি গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট, রাঙ্গাবালীতে জমিজমার বিরোধে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  হুমকিদাতাদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

করোনাকালেও ৪০০ কোচ মেরামত করল রেল কারখানা

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

প্রায় আড়াইশ বছরে আগে তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে নির্মিত সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে প্রবল শ্রমিক সঙ্কট। কারখানাটিতে ২ হাজার ৮৩৩ জন শ্রমিক থাকার কথা থাকলেও বর্তমানে কাজ করছেন মাত্র ৭৮০ জন। জরুরি প্রয়োজনে দৈনিক ৫০০ টাকা চুক্তিতে কাজ করেন ১৭০ জন শ্রমিক। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সালের জনবল কাঠামো অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

করোনাকালীন সময়ে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কারখানাটিতে কাজ চলে। এদিকে, দেশের বৃহত্তম এই কারখানায় নেই গ্যাসের সংযোগ। বাধ্য হয়ে সিলিন্ডারের গ্যাস দিয়ে চলছে জরুরি মেরামতের কাজ।

১৮৭০ সালে ব্রিটিশ সরকারের আমলে ১১০ একর জমির ওপর নির্মাণ করা হয় সৈয়দপুর রেলওয়ে কারখানা। বাংলাদেশের ৬টি রেলওয়ে কারখানার মধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানা সবচেয়ে বড়। মিটার গেজ, ব্রড গেজ ট্রেনের মেরামত করা হয় এই কারখানায়। এখানে ব্রড গেজ ইঞ্জিন ও বগি নির্মাণ শুরু করা হয় ১৯৫৩ সালে। মেরামত ও নির্মাণকাজের জন্য এ কারখানায় ২০ থেকে ৫০ বছর বয়সী প্ল্যান্ট আছে ৭২৫টি। ইঞ্জিন, বগি, চাকা ওয়াগনসহ ৯৯৩ ধরনের কাজ করা হয় এই কারখানায়।

চলমান মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করছেন কারখানাটির শ্রমিকরা। লকডাউনে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এ কারখানায় কাজ চলেছে পুরোদমে। কারখানাটির শ্রমিকরা সপ্তাহে একদিন (শুক্রবার) ছুটি কাটান।

শ্রমিকরা জানান, দ্রুত সময়ে জনবল নিয়োগ দিলে এ কারখানায় দ্বিগুণ কোচ মেরামত করা সম্ভব।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..