শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী মহাপরিচালক হলেন শিরীন পারভীন

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

প্রথমবারের মত দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হন একজন নারী। শিরীন পারভীন। এর আগে তিনি দুদকের পরিচালক পদে ছিলেন।

পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন শিরীন পারভীন। নিজস্ব জনবল কিংবা প্রেষণ যেকোনো পর্যায় থেকে দুদকের ইতিহাসে তিনিই প্রথম নারী মহাপরিচালক।
মঙ্গলবার (৩০ এপ্রিল) এ তথ্য জানা গেছে,দুদক সচিব খোরশেদা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপন সূত্র থেকে।
যদিও এর আগে নিজস্ব জনবল থেকে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর তারা পদোন্নতি পেয়েছিলেন।
মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া শিরীন পারভীন ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে ২০১৫ সালের নভেম্বর মাসে পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।
শিলা

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..