বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার এসআরবি ও বিজিবির ডিজিদের নিয়ে গোপালগঞ্জে আইজিপি খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৪ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য রুখতে মাঠে নারান্দী ইউনিয়ন বিএনপি লন্ডনের রাজপথে বাংলাদেশিদের রাজনৈতিক সংঘর্ষ, এবার গণহারে বহিষ্কারের হুমকি! মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতন, থানায় অভিযোগ

ঠাকুরগাঁও পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সেই শিক্ষককে আদালত চত্বরে গণধোলাই

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

ঠাকুরগাঁও পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায়
সেই শিক্ষককে আদালত চত্বরে গণধোলাই

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার তাকে গ্রেপ্তার করে ঠাকুরগাঁও সদর থানায় নিয়ে যাওয়া হয়। রবিবার সকাল ১০টায় তাকে আদালতে নিয়ে আসা হলে আদালত এলাকায় উপস্থিত স্থানীয় লোকজন তাকে গণধোলাই দেয়। এ সময় তাকে আদালতে তোলা সম্ভব হয়নি। পরে তাকে নিরাপদ জায়গায় রাখা হয়।

এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরগাঁও শহর। আদালত এলাকায় ছাত্রী ও স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। তারা অভিযুক্ত শিক্ষকের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানায়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের দাবি, “অপরাধীর ফাঁসি চাই, ন্যায়বিচার চাই।”

মানববন্ধনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমাদের স্কুলে এমন ঘটনা ঘটেছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা চাই, অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

অন্য একজন অভিভাবক বলেন, “শিক্ষক হওয়ার পরও এমন নৃশংস কাজ করা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা চাই, তাকে দ্রুত বিচার করা হোক এবং আইনের কঠোর প্রয়োগ হোক।”

বিক্ষোভকারীরা ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তাদের দাবি, এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ শহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালতে তোলার চেষ্টা করা হলেও উত্তপ্ত পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। আদালত এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..