বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সংসদ সদস্য পদ থেকে কিশোরগঞ্জ ৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, পাকুন্দিয়ায় প্রতিবাদে আনোয়ারখালী ও কুশাকান্দায় বিক্ষোভ মিছিল খোকসায় পুলিশের বিশেষ অভিযান: মৎস্য লীগ নেতাসহ গ্রেফতার ২, মোবাইল কোর্টে সাজা লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কুষ্টিয়ায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত  লোহাগাড়ায় অবৈধ ইটভাটা বন্ধ ও মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন ২৪ দিন লড়াই শেষে স্বামী-সন্তানের কাছেই ফিরলেন রেশমী লোহাগড়ায় বাবাকে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা সেই মেয়র বরখাস্ত

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মাে. শাহনেওয়াজ শাহানশাহ গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানস্থলে সরকারি দায়িত্ব পালনকালে মাে. মেহের উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, দেওয়ানগঞ্জকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন।

সরকারি দায়িত্ব পালনরত মাে. মেহের উল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় পৌর মেয়র মাে. শাহনেওয়াজ শাহানশাহ’র বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা করা হয়েছে। এরই মধ্যে মেয়রের বিরুদ্ধে আসা অভিযােগের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

মাে. শাহনেওয়াজ শাহানশাহ’র আচরণ শিষ্টাচারবহির্ভূত ও অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের শামিল যা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় এবং জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে। এ কারণে তাকে স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ধারা ৩১-এর উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে নির্দেশক্রমে সাময়িকভাবে বরখাস্ত করা হলাে।

এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলাে এবং অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..