রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড

হরিণাকুণ্ডুতে হেলমেট বিহীন বাইক চালকের  জরিমানাঃ

স্টাফ রিপোর্টার,  ঝিনাইদহ।। 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তিন জন মোটরসাইকেল চালকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ( ১৮ মে) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,
উপজেলার ৫ নং কাপাশাটীয়া ইউনিয়নের শিতলী বাজার সংলগ্ন ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরযান চালানোয় তিনঅভিযুক্তকে সড়ক পরিবহন আইন,২০১৮ এর ৪৬ ও ৯২ ধারার আলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এবং অভিযুক্তদের তিনটি মামলায় সর্বমোট ১ হাজার ৫০০ শত”টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ বলেন,রাস্তায় শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক দূর্ঘটনার নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরযান চালনা করায় তিন অভিযুক্তকে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে থানা পুলিশ ও ভূমি কার্যালয়ের কর্মচারীরা সহযোগিতা করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..