শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

দীর্ঘ ১৪ বছর পর রাস্তাটির উদ্বোধনের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনলেন- চেয়ারম্যান তুহিন

পাইকগাছা প্রতিনিধি। 
  • আপলোডের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩

পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের খড়িয়া খালের পূর্ব পাড় গ্রামের অনিমেষ মন্ডলের বাড়ী হতে গাউস মেম্বারের ঘের হয়ে খড়িয়া লেবুবুনিয়া গ্রামের অনন্ত মন্ডলের বাড়ী অভিমুখে রাস্তাটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । যা লস্কর ইউনিয়নের ৬ ও ৯নং ওয়ার্ডকে যুক্ত করেছে। রাস্তাটি চলাচলের উপযোগী করা হলে পার্শ্ববর্তী গ্রাম গুলোর মানুষের জীবন মান আরো উন্নত হবে। অত্র বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আজ ৮ই মার্চ রোজ বুধবার রাস্তাটিতে মাটির কাজের শুভ উদ্বোধন করেন আধুনিক লস্কর ইউনিয়নের রুপকার ও বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)। তিনি জানিয়েছেন জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি পাকা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ফলসরুপ আজ উক্ত রাস্তাটি মাটির কাজের উদ্বোধনের মাধ্যমে বাস্তব রূপ দিতে তিনি সক্ষম হয়েছেন। উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের মেম্বর সাবেক সেনা সদস্য মোঃ রফিকুল ইসলাম সহ এলাকার সর্বস্তরের মানুষ। দীর্ঘদিন পরে রাস্তাটিতে মাটির কাজ শুরু হওয়ায় এলাকাবাসী অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন এর প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..