শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

খুলনার পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দুরজাহান গাজীর দাফন সম্পন্ন

এম জালাল উদ্দীন। পাইকগাছা প্রতিনিধি খুলনা:
  • আপলোডের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

খুলনার পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাযা শেষে চাঁদখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা দুরজাহান গাজী’র দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় কাটাখালী কৃষ্ণনগর মসজিদ ঈদগাহ ময়দানে জানাযা পূর্বে মরহুমের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন ও গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে জানাযায় অংশ গ্রহণ করেন, খুলনা ৬ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ওসি মোঃ জিয়াউর রহমান,

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অত্র ইউনিয়নের চেয়ারম্যান শাহজাদা আবু ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা
আনিছুর রহমান, জামির হোসেন, মোকচ্ছেদ আলী, আমিনুল ইসলাম, আঃ রশিদ, ফয়জুল বারী, ভোগিরথী গোলদার, মাস্টার আমির আলী, সোহরাব গোলদার আঃ মাজেদা সরদার, মুক্তিযোদ্ধা’র পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উল্লেখ্য দীর্ঘদিন ধরে অসুস্থ্যতার মধ্যে ছিলেন তিনি অবশেষে শুক্রবার রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..